ছবি:সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের পক্ষে দিনব্যাপী ‘ডোর টু ডোর’ প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেছেন- ধানের শীষ দেশের মানুষের আস্থার প্রতীক। প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক নগরীতে রূপান্তর করব।’
বুধবার (১০ ডিসেম্বর) সিলেট মহানগরের বন্দরবাজার, ব্রহ্মময়ী বাজার, হাসান মার্কেট, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগে ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, হাসান মার্কেটের ব্যবসায়ী মো. সাহেদ বকস, সিরাজুল ইসলাম, মো. এরসাদ আলম, রাজীব আহমদ, মো. হানিফ প্রমুখ।
১৯ নম্বর ওয়ার্ডে রাত্রিকালীন গণসংযোগ
মঙ্গলবার রাত ১০টায় মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কলোনীতেও গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, সহ-সভাপতি জিহাদ আহমদ, সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক তপু আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সদস্য ফাহিম রহমান মওসুম প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




