ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ-এর উদ্যোগে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ গেইট থেকে র্যালিটি শুরু হয়ে জিন্দাবাজার এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সিলেট জেলা কমিটির সভাপতি মো. আব্দু শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সাবেক সভাপতি ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগের সহ-সভাপতি মো. সামছুল আলম, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ, সিলেট বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সহ-প্রচার সম্পাদক কামরান ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, যুগ্ম প্রচার সম্পাদক সৈয়দ মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ ও জেলা কমিটির দপ্তর সম্পাদক আব্দুর রহিম লাল মিয়া
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিটির সদস্য আরাফাত রহমান, সিরাতুল আম্বিয়া টিপু, ফাতেমা বেগম, হাওয়া বেগম, আবুল কালাম, রিপন আহমদ, আশরাফ আহমদ, মানবাধিকার ব্যক্তিত্ব শিহাব আহমদ, কুলসুমা বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু সংগঠনের দায়িত্ব নয়, এটি সকল নাগরিকের দায়িত্ব। ন্যায়বিচার, সমতা ও মানবিক সমাজ গঠনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




