ছবি:সংগৃহীত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, ‘দিনের ভোট রাতে-এ ধরনের নির্বাচন বাংলার মানুষ আর দেখতে চায় না। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের মনসুর সাইনবোর্ডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিগত দিনে একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে বিজয়ী করতে দিনের ভোট রাতে বাক্স ভরে রেখেছিল। এ ধরনের অনিয়ম আর চলতে দেওয়া হবে না। জনগণের ভোটে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় ভূমিকা রাখবে-এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
পথসভায় কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং মনসুর পূর্ব ইউনিটের সাবেক সভাপতি আজাদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, শূরা সদস্য আব্দুর নুর, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, সহকারী অধ্যাপক জালাল উদ্দিন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি এড. আহমদ আল রিপন, ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. মুবাশ্বির আলী, সাইফুর রহমান, এনামুল ইসলাম, ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, মাও. আব্দুল মুতাকাব্বির, আব্দুল খালিক জাকির, আবুল কাসেম, তোতা মিয়া, জাভেদ আহমদ, মোস্তফা করিম রাসেল, সোয়েব আহমদ, মফিজ আহমদ, রনো মল্লিক, রায়হানুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী এলাকায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন আমার অগ্রাধিকার হবে। রাষ্ট্রক্ষমতায় গেলে কুলাউড়ার সকল সমস্যার সমাধানে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




