ছবি:সংগৃহীত
সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটির মাত্রা ছিল ৩.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩ রিখটার স্কেলে।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে। স্থানাঙ্ক- অক্ষাংশ: ২৪.৮৩° উত্তর, দ্রাঘিমা: ৯১.৮৩° পূর্ব
ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, উৎপত্তিস্থলটি ঢাকা থেকে ২১৬ কিলোমিটার দূরে অবস্থিত। কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫।
দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখায়। স্থানাঙ্ক- অক্ষাংশ: ২৪.৭৯° উত্তর, দ্রাঘিমা: ৯২.২১° পূর্ব
ঢাকার পর্যবেক্ষণ কেন্দ্র অনুসারে, উৎপত্তিস্থলটি ঢাকা থেকে ২১৭ কিলোমিটার উত্তর–পূর্ব দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ছোট ছোট ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। ভূমিকম্পপ্রবণ সিলেট অঞ্চলে এ পরিস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




