সিলেটে ভা*রতীয় কসমেটিকসসহ গ্রে*প্তার ২
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৪ PM

সিলেটে ভা*রতীয় কসমেটিকসসহ গ্রে*প্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০২:১২:৫৬ PM

সিলেটে ভা*রতীয় কসমেটিকসসহ গ্রে*প্তার ২


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বিমানবন্দর থানার পুলিশ।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন ধোপাগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট-থ-১১-২৯১৮) তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন জৈন্তাপুর থানার ৫নং ফতেপুর ইউনিয়নের শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই ইউনিয়নের ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে রায়হান (২৫)।

এসব তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ২৭৯ বোতল অলিভ ওয়েল ও ৯০ বোতল বডি লোশন রয়েছে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর