সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাসুক মিয়াকে (৫৭) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাসুক মিয়া ঢাকা জেলার সাভার থানার কাঞ্চনপুর এলাকার আব্দুর রউফের ছেলে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে।
এসব তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার র্যাব-৯ সদর দপ্তর থেকে জানানো হয়, ঢাকা জেলার সাভার থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
জৈন্তা বার্তা/আরআর




