ছবি:সংগৃহীত
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আজন্ম সিলেটবাসীর পাশে আছি, আমৃত্যু সিলেটের সেবক হিসেবেই থাকতে চাই। উন্নয়ন, সংস্কার ও রাজনীতিসহ সবকিছুতেই আমার কাছে সবার আগে সিলেট। বিগত দেড় যুগ সিলেটবাসী উন্নয়ন বঞ্চিত। সিলেটবাসীর প্রতিনিধি হয়ে সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর শিবগঞ্জ থেকে টিলাগড় এবং পরে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, সিলেটবাসীর ভাগ্যে তখনই বড় বড় উন্নয়ন এসেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। ব্যবসায়ীরা সিলেটের অর্থনীতির মূল চালিকা শক্তি। সিলেটে বিনিয়োগ ও ব্যবসায়ী-বান্ধব পরিবেশ বজায় রাখতে আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক ভূমিকা পালন করব।’
গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, আব্দুল মালিক সেকু, নিহার রঞ্জন পুরকায়স্থ, সাইফুল্লাহ খালেদ, আব্দুর রকিব তুহিন, ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কয়েস, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদসহ দলীয় নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




