রাজধানীতে এনসিপি নেত্রীর ঝু ল ন্ত ম র দেহ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ PM

রাজধানীতে এনসিপি নেত্রীর ঝু ল ন্ত ম র দেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৩:৩৪:২৭ PM

রাজধানীতে এনসিপি নেত্রীর ঝু ল ন্ত ম র দেহ

সংগৃহীত ছবি


রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকায় অবস্থিত জান্নাত ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

বিষয় নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার জান্নাত ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পাঁচতলার রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করা হয়।’এসআই মো. কামরুজ্জামান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে এনসিপি নেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী