ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ১০:৫৬:০০ অপরাহ্ন

ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ লক্ষ্যে ড্রেনের সীমানা জরিপের মাধ্যমে চিহ্নিত করে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (১১ নভেম্বর) সিসিকের ২ নম্বর ওয়ার্ডের দাড়িয়াপাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অবিলম্বে জরিপের মাধ্যমে ড্রেনের সীমানা নির্ধারণ করা হবে। কোথাও ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এর আগে তিনি দাড়িয়াপাড়া শাহ গওহর (রহ.) জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সিসিকের সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, ইবনে জাহান তানভীর, আলমগীর কুমকুম, এনাম চৌধুরী, শাহ আলম বাদশা, নুরুল ইসলাম লিমন, ইউসুফ মুন্না, নাসির উদ্দিন নাসিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: