আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির ম*রদেহ, কাল জানাজা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ PM

আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির ম*রদেহ, কাল জানাজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১২:৩৫:২০ PM

আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির ম*রদেহ, কাল জানাজা

ছবি : সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ সারাদেশের রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শরিফ ওসমান বিন হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আলোচিত তরুণ ব্যক্তিত্ব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় ছিলেন। হাদির মৃত্যুর খবরে তার অনুসারী ও জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুইজন সন্ত্রাসী হাদিকে গুলি করে পালিয়ে যান। গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী