বিমানবন্দর ও যমুনাসহ গুরুত্বপূর্ণ স্থানে বি জি বি মোতায়েন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ PM

বিমানবন্দর ও যমুনাসহ গুরুত্বপূর্ণ স্থানে বি জি বি মোতায়েন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৫:৩৯:১৮ PM

বিমানবন্দর ও যমুনাসহ গুরুত্বপূর্ণ স্থানে বি জি বি মোতায়েন

সংগৃহীত ছবি


সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর এলাকা ও যমুনাসহ ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যমুনা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীজুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

হাদির মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তেজিত একদল বিক্ষোভকারী প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় কয়েকজন সংবাদকর্মী কার্যালয়ের ভেতরে আটকা পড়লেও পরে দমকল বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। একই রাতে ধানমন্ডির ছায়ানট ভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন এবং নগরজুড়ে নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী