ফয়সাল মাসুদ বিদেশে পালিয়েছে কি না নিশ্চিত তথ্য নেই: পু লি শ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ PM

ফয়সাল মাসুদ বিদেশে পালিয়েছে কি না নিশ্চিত তথ্য নেই: পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১১:১৯:২৭ PM

ফয়সাল মাসুদ বিদেশে পালিয়েছে কি না নিশ্চিত তথ্য নেই: পু লি শ

সংগৃহীত ছবি


পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, শহিদ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গেছেন কি না—এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার রফিকুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।’

হত্যাকাণ্ডে রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা