নির্বাচনে প্রার্থী হচ্ছেন খল অভিনেতা আহমেদ শরীফ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ AM

নির্বাচনে প্রার্থী হচ্ছেন খল অভিনেতা আহমেদ শরীফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৪:৪২:৪৮ PM

নির্বাচনে প্রার্থী হচ্ছেন খল অভিনেতা আহমেদ শরীফ

সংগৃহিত


ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অংশ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমকে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনও কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে থাকবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৭২ সালে পরিচালক সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এ সিনেমায় তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন।খল অভিনেতা হিসেবে প্রথম নজর কাড়েন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বন্দুক’ (১৯৭৬) সিনেমায়। এ সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে প্রায় ৮০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে