ওসমান হাদির ক*বর জিয়ারত করলেন তারেক রহমান
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ PM

ওসমান হাদির ক*বর জিয়ারত করলেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০১:০৫:২৮ PM

ওসমান হাদির ক*বর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি দোয়া ও মোনাজাত করেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গারিবহর।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত রয়েছেন।

এ ছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তাৎব্যবস্থা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি শাহবাগের দিক থেকেও এক স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা