নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৫ AM

নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৫:০৮:১২ PM

নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই

সংগৃহীত


দেশের চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক, চিত্রগ্রাহক সমিতির সভাপতি, চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন এই চিত্রগ্রাহক। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আব্দুল লতিফ বাচ্চুর মুত্যৃর খবরটি নিশ্চত করেছেন সিনেমা প্রযোজক খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘আব্দুল লতিফ বাচ্চু চলচ্চিত্রের বিভিন্ন সমস্যার সমাধানে নেতৃত্ব দিয়েছেন। আমরা চলচ্চিত্রের একজন অভিবাবককে হারালাম। তিনি পরিচালক হিসেবে অনেক ছবি পরিচালনা করেছেন। “যাদুর বাঁশী”, “নতুন বউ”, “স্বামীর ঘর”সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিও পরিচালনা করেন। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’আব্দুল লতিফ বাচ্চু শুধুমাত্র একজন চিত্রগ্রাহক নন, তিনি ছিলেন একাধারে সিনেমার পরিচালক, চিত্র পরিকল্পক এবং আলোকচিত্র শিল্পী। তার অসাধারণ ক্যামেরার চোখে ফুটে উঠেছে বাংলা সিনেমার নানামাত্রিক সৌন্দর্য।

তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘হাতকড়া’ দর্শক হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছে। আশির দশকে চিত্রগ্রহণে তার বৈচিত্র্য ও মুন্সিয়ানা সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যায়। অসংখ্য সিনেমায় তার কাজ আজও প্রশংসিত হয় চলচ্চিত্রবোদ্ধা ও তরুণ নির্মাতাদের কাছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে