উপকূলের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তন্ময় সূর্যের ‘হাঙর’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৫ AM

উপকূলের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তন্ময় সূর্যের ‘হাঙর’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৪:১২:৪২ PM

উপকূলের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তন্ময় সূর্যের ‘হাঙর’

সংগৃহিত


উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘হাঙর’। এটি নির্মাণ করেছেন তন্ময় সূর্য। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। আর এর মধ্যদিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে তার।বলা দরকার, ২০১৩ সালে ‘উমা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় প্রমোদের। এরপর দুই ডজনের বেশি নেপালি সিনেমায় দেখা গেছে তাকে। নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ। বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’, ‘অগস্ত্য চ্যাপ্টার ১’ ইত্যাদি।

বাংলা সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে প্রমোদ জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তার। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘হাঙর’র ফার্স্ট লুক টিজার। এতে অ্যাকশন অবতারে পাওয়া গেল প্রমোদকে।‘হাঙর’র গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।’

নেপালি অভিনেতাকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদ এসেছিলেন। তাকে দেখে মনে হয়েছিল, হাঙর গল্পে এমন কাউকে হলে মানাবে। তাকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর তিনি বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও পুরো কাজ গুছিয়ে আনতে কিছু সময় লাগে। অবশেষে গত বছর আমরা হাঙর সিনেমার শুটিং করি।’নির্মাতা জানান, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। ‘হাঙর’ সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। নির্মাণের পাশাপাশি ‘হাঙর’র চিত্রনাট্যও লিখেছেন তন্ময় সূর্য। এটি নির্মিত হয়েছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে