মোগলাবাজারের সেনগ্রামে মন্দিরে হামলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৮ PM

কুমিল্লায় কোরআন অবমাননার জের

মোগলাবাজারের সেনগ্রামে মন্দিরে হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২১ ০১:২২:৫৮ AM

 মোগলাবাজারের সেনগ্রামে মন্দিরে হামলা

কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় মোগলাবাজারের সেনগ্রামে মন্দিরে হামলা করা হয়।


কুমিল্লার নানু দিঘির পাড়ে কোরআন অবমাননার জের ধরে মোগলবাজারের জালালপুর ইউনিয়নের সেনগ্রামে একটি হিন্দু মন্দিরে হামলা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সেনগ্রামের কর্ণ পালের (পাল বাড়ি) বাড়িতে এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা কর্ণ পালের বাড়িতে হামলা চালায় এবং মন্দিরে ভাঙচুর চালায়। 

জানা যায়, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত কল্যাণ চন্দ্র পালের পুত্র কর্ণ পালের বাড়িতে হানা দেয়। এ সময় কুমিল্লার নানু দিঘির পাড়ের কোরআন অবমাননাকে কেন্দ্র করে কর্ণ পাল ও তার বাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। চিৎকার শুনে এলাকার লোকজনও উপস্থিত হন। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে মারামারি শুরু হয়। এ সময় এলাকার অধিবাসী সুভাস পালের হাতে থাকা বাঁশের আঘাতে মাসুম আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুম আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত মাসুম আলীর পিতা আব্দুল জলিল বাদী হয়ে সুভাস পালকে প্রধান আসামি করে কর্ণ পাল, কেশব পাল, দীপক পালসহ অনেককে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি । মামলার সব আসামি পলাতক। 

মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।  

জৈন্তাবার্তা/এমকে