ভোটার সচেতনতায় বিটিভিতে ‘প্রথম ভোট আজ থেকে প্রচার শুরু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৪ AM

ভোটার সচেতনতায় বিটিভিতে ‘প্রথম ভোট আজ থেকে প্রচার শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৪:২৬:৫৮ PM

ভোটার সচেতনতায় বিটিভিতে ‘প্রথম ভোট আজ থেকে প্রচার শুরু

সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোটদানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠান নির্মিত হয়েছে।ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় প্রথম ভোট প্রচার হবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি থেকে প্রচার শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

প্রথমবারের মতো ভোট দিবেন- এমন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের ভোট-সংক্রান্ত নানা প্রশ্ন ও মতামত তুলে ধরবেন। ভোটারদের কৌতূহল ও প্রত্যাশার কথা সরাসরি জানতে পারবেন দর্শকরা। নির্বাচন প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয়েও অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।ভোটার নিবন্ধন, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্বসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও স্পষ্টভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ফলে নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শকদের মধ্যেও নির্বাচন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে।নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে- এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে