বেইমান জাতির জন্য আবরার-হাদিরা প্রা*ণ দিল’: তাসরিফ খান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৭ AM

বেইমান জাতির জন্য আবরার-হাদিরা প্রা*ণ দিল’: তাসরিফ খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০৪:০৫:০৩ PM

বেইমান জাতির জন্য আবরার-হাদিরা প্রা*ণ দিল’: তাসরিফ খান

সংগৃহিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনা হচ্ছে। এই ঘটনায় নেটদুনিয়ায় সরব আছেন অনেকেই। সেই তালিকায় থাকা একজন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। একের পর এক ফেসবুক পোস্টে শুধু শোক-ই নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি নিয়েও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। কনসার্টের মঞ্চেও শহীদ ওসমান হাদি, আবরারসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছেন।

তারই ধারাবাহিকতায় এক ফেসবুক পোস্টে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তাসরিফ খান। লিখেছেন, ‘আফসোস, এক বেইমান জাতির জন্য আমাদের ভাই আবরার, হাদিরা প্রাণ দিল।’পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ভাই হাদির হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা, এই নীরবতা একদিন তোমাদের জন্যও কাল হয়ে দাঁড়াবে। তোমাদের দেখে রাখলাম, চিনে রাখলাম। মনে রেখ, পাপে বাপ ছাড়ে না।তাসরিফ খানের এই পোস্ট ও মন্তব্য ইতোমধ্যেই ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী, সময়োপযোগী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন। পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে