সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক গোলাপগঞ্জের মকছেদ আলী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২০ PM

সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক গোলাপগঞ্জের মকছেদ আলী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০১:২২:২৫ PM

সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক গোলাপগঞ্জের মকছেদ আলী


উপজেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় সিলেটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ি আজিরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মকছেদ আলী।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মূল্যায়নে শিক্ষাদানে নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ, পাঠদানের মান ও সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।

মো. মকছেদ আলী দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ফুলবাড়ি আজিরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। তাঁর এই অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

এ উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতেও তাঁর শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর