ছাত্র অধিকার পরিষদের আহবায়ক যোগ দিলেন ছাত্রদলে
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২২ PM

ছাত্র অধিকার পরিষদের আহবায়ক যোগ দিলেন ছাত্রদলে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৩:৪৮:৪২ PM

ছাত্র অধিকার পরিষদের আহবায়ক যোগ দিলেন ছাত্রদলে

নিজস্ব


গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আহবায়ক নূর আহমদ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শুক্রবার রাতে দয়ারবাজারে এক অনুষ্ঠানে তিনি সংগঠনটিতে যুক্ত হন।

এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধানের ছড়া ও ফুল দিয়ে বরণ করে নেন।কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী মো. আব্দুর রকিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রজন মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, শামসুজ্জামান রাজ, দেলোয়ার, রাসেল, জোবায়ের ও মইনুলসহ অন্যরা।

জৈন্তাবার্তা/সুলতানা