হুমায়ুন কবিরের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৯ PM

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা

হুমায়ুন কবিরের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৮:৫৬:০০ PM

হুমায়ুন কবিরের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছবি:সংগৃহীত


মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর আম্বরখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সুহেলের সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন ও মহানগর যুবদলের সহ-সংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক নৌ কর্মকর্তা এনামুল হক, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল আমির উদ্দিন পাভেল, জেলা জাসাসের সহ-সভাপতি জহির চৌধুরী, মহানগর কৃষকদলের শিল্প বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান রিপন, জেলা যুবদলের সিনিয়র সদস্য শেখ খালেদুর রহমান সাঈদ, সাবেক মদনমোহন কলেজ ছাত্রদল নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ মো. দীপু, ৪নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সাবেক ছাত্রদল নেতা সালেহ আহমদ চৌধুরীসহ মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নজরুল ইসলাম কোরেশী।

প্রধান অতিথির বক্তব্যে নিগার সুলতানা ডেইজি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ছিলেন। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব গণতন্ত্রকামী মানুষের জন্য চিরন্তন প্রেরণার উৎস। তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ।

তিনি আরও বলেন, বিএনপি কখনো শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দুর্যোগ, সংকট ও মানবিক প্রয়োজনে দল সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। হুমায়ুন কবিরের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ