খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২০ PM

প্রার্থনা সভা শেষে খন্দকার মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ১২:১৫:০৮ AM

খালেদা জিয়ার আদর্শই   আমাদের পথ দেখাবে

ছবি: জৈন্তা বার্তা


সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বেগম জিয়া আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

শুক্রবার নগরীর ২০নং ওয়ার্ডের গোপালটিলাবাসী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কংকন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে, তুহিন নাগ, ফনি পুরকায়স্থ, এডভোকেট সুদীপ বৈদ্য, দুলন দেব, পবিত্র দেবনাথ, ভিপি দেব শুভ, মলয় লাল ধর, টিটন মল্লিক, রাজু দেব, পলাশ চক্রবর্তী, স্বপ্না রানি মল্লিক, রিতা পুরকায়স্থ, নির্জর রায়, জয়দীপ চৌধুরী, হিরন্ময় দেব, প্লাবন ভট্টাচার্য, রনি পাল, অমিত ধর, সুব্রত দে, সজিব পাল, রঞ্জু দাস, মিটু বিহারি দাস, চম্পক দে, কনক দাস প্রমুখ। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের গোপালটিলাবাসীর উদ্যোগে প্রার্থনার আয়োজন করা হয়। এসময় দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ