‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ভা র তী য় অভিনেত্রী জ্যোতির্ময়ী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ভা র তী য় অভিনেত্রী জ্যোতির্ময়ী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৫:১১:৪৮ অপরাহ্ন

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ভা র তী য় অভিনেত্রী জ্যোতির্ময়ী

সংগৃহিত


বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো কাজ করছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তাও আবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় দেখা যাবে তাদের। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ভারতের এই অভিনেত্রী।ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। টানা পাঁচ দিন সেখানে শুটিং করেছেন শাকিব খানের সঙ্গে। শুরুতে সিনেমাটি ভারতে শুটিং হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়।

শাকিবের কাজের প্রশংসা করেন জ্যোতির্ময়ী বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী।’শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন তিনি। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।বলা দরকার, টেলিভিশন সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করা জ্যোতির্ময়ীর সিনেমা যাত্রা বেশ চমকপ্রদ। প্রথম সিনেমাতেই দেবের সঙ্গে কাজের সুযোগ, আর দ্বিতীয় সিনেমায় শাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয়- এ বিষয়টিকে তিনি নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন। তার কথায়, ‘শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না।’

এদিকে, নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এই সিনেমায় আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ