বুবলীর কড়া হুঁশিয়ারি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ AM

বুবলীর কড়া হুঁশিয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৩:৩৩:২৪ PM

বুবলীর কড়া হুঁশিয়ারি

সংগৃহিত


চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ঘিরে এই গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। শুরুতে বিষয়টি পাত্তা না দিলেও এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে অস্বীকার করেন বুবলী। এতে নেটিজেনদের ট্রলের মুখে পড়েন নায়িকা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বুবলী। তাকে নিয়ে যারা নেটদুনিয়ায় গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজধানীতে একটি শোরুম উদ্বোধনে গিয়ে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এত ট্রল এবং বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আশা করছি দ্রুতই আমাদের দেশের সাইবার ক্রাইম বিভাগের নজরে আসবে বিষয়টি।’

এদিকে, বুবলীর মা হওয়ার গুঞ্জনের সূত্রপাত হয় একটি অনুষ্ঠানে তার নাচের ভিডিও থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকে দাবি করেন, ভিডিওতে নাকি বুবলীর বেবিবাম্প বোঝা গেছে! এরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে বুবলীর উপস্থিতি তার মা হওয়ার গুঞ্জন আরও বাড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও এবার আইনি পদক্ষেপের কথা জানালেন অভিনেত্রী।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে