শেষ মুহুর্তে চলছে কুৎসা রটনা সুনামগঞ্জ-৩ আসন 
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ AM

শেষ মুহুর্তে চলছে কুৎসা রটনা সুনামগঞ্জ-৩ আসন 

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৫:১৯:২৮ PM

শেষ মুহুর্তে চলছে কুৎসা রটনা সুনামগঞ্জ-৩ আসন 

সংগৃহীত


সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া ব্যারিস্টার আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে নির্বাচনী মাঠে টান টান উত্তেজনা চলছে। একপক্ষ আরেকপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বির্তকিত তথ্য তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন। যদিও দুই  পক্ষই এসব ঘটনা কে অপপ্রচার হিসেবে আখ্যা দিচ্ছেন। 

জানা গেছে, নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর আহমেদের হাতে  মদের বোতলের একটি ছবি ভাইরাল হয়। এ ছবি নিয়ে প্রতিপক্ষের লোকজন ঘায়েল করতে প্রচারণা চালান। সর্বশেষ তাঁর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে একটি ওয়েভ পোর্টালে অপপ্রচার চালানো হয়। এসবের রেশ কাটতে না কাটতে ব্যারিস্টার আনোয়ার হোসেন কে মদের বোতল হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। আনোয়ার হোসেনের এমন ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।  

সচেতন মহলের মতে, ছবিগুলো এ আই দিয়ে তৈরি কিংবা প্রযুক্তির ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ নিজের ফেসবুকে আইডিতে তাঁর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ধানের শীষের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জনগন ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে এসব অপপ্রচারের জবাব দিবে। 

অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি। তাঁর এক ঘনিষ্ঠ সমর্থক বিষয়টি এ আই দিয়ে তৈরি দাবি করে অপপ্রচারের অভিযোগ আনেন। তিনি বলেন, জনগণ বুঝে কোনটা অপপ্রচার আর কোনটা রিয়েল।

জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার ফোরাম সভাপতি নুরুল হক  বলেন, নির্বাচনে এমন কাদাছোরাছুরি অপপ্রচার আমরা এই দুই প্রার্থীর সমর্থকদের কাছ থেকে আশা করছি না। আমরা চাই সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে প্রতিযোগিতা হোক।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ: