তোপের মুখে ন্যানসি 'না' ভোটের পক্ষে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫০ AM

তোপের মুখে ন্যানসি 'না' ভোটের পক্ষে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৩:১৭:২৮ PM

তোপের মুখে ন্যানসি 'না' ভোটের পক্ষে

সংগৃহীত


আর মাত্র ১ দিন, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। নির্বাচনে দেশের মানুষ যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, তখনই কণ্ঠশিল্পী ন্যানসি জানালেন ‘না’র কথা। তার মানে, এই গায়িকা ‘না’ ভোটের পক্ষে। যা তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে।এরপরই নেটিজেনদের একাংশ ন্যানসিকে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবে একেবারে নজর দিচ্ছেন না গায়িকা।

বলা দরকার, সবার জানা জাতীয়তাবাদী মনোভাবী ন্যানসি। বিগত সময়ে তিনি নানা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে গেছেন। বাতিল হয়েছে তার অনেক কনসার্ট।শোবিজ তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, তখন ন্যানসি বলেছিলেন, ‘শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যেটা এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই।’

নিজে নির্বাচন করবেন কি-না এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না। তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবোই তারা ক্ষমতায় আসুক। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে