ভোটের দিন ফারুকীর আবেগঘন পোস্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৭ AM

ভোটের দিন ফারুকীর আবেগঘন পোস্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৫:৫১:১৪ PM

ভোটের দিন ফারুকীর আবেগঘন পোস্ট

সংগৃহিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটাধিকার প্রয়োগে সকাল থেকেই দেশের মানুষ ছুটে যান নিজ নিজ ভোটকেন্দ্রে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও ভোট দিয়ে জানিয়েছেন নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা।

ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেওয়ার পর দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি ভাগ করে নেন।

ফারুকী ভোট দেওয়ার কিছু ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘অজান্তেই এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে। আজ আবরার ফাহাদের জন্মদিন। আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যদিয়ে দেশে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে।’

তার ভাষায়, এই নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়া নয়, বরং এটি এমন এক দিন, যেদিন বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের মালিকানা ফিরে নেবে। আবরারের জন্মদিনের সঙ্গে এই ঘটনার মিলকে তিনি ‘স্বর্গে লেখা এক চিত্রনাট্যের মতো কাকতালীয়’ বলেও আখ্যা দেন।

অন্যদিকে তিশা সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তার ফেসবুক পোস্টে। লিখেছেন, ‘ভবিষ্যতের পথে যাত্রা’।

বলা দরকার, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে