সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৭ PM

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০৩:৩৭:৫০ AM

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-৬ আসনের বিজয়ী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১০ হাজার ৮৭৫ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।

এমরান আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৪৭ ভোট।

বিজয়স্নাত মুহুর্তে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রথমেই আল্লাহ তাআলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা বেগম  খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। সর্বোপরি সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি। যারা আজ (১২ ফেব্রুয়ারি) নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বিজয়ী করেছেন।

তিনি আরও বলেন- এবার শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন-ভাবনা। আমরা সবাই মিলেই এই দুই উপজেলাকে সুখি-সমৃদ্ধ করবো ইনশা আল্লাহ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২