বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মর*দেহ উ*দ্ধার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৮ PM

বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মর*দেহ উ*দ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ১২:৫২:২০ PM

বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মর*দেহ উ*দ্ধার


বিয়ানীবাজার উপজেলায় বসতঘর থেকে বদর উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে লামা গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের দেহ নিজ বসতঘরে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এমন পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। 

বিয়ানীবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২