আরিফুল হক চৌধুরী: কমিশনার থেকে সংসদ সদস্য
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ PM

আরিফুল হক চৌধুরী: কমিশনার থেকে সংসদ সদস্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০৫:১৪:১৪ PM

আরিফুল হক চৌধুরী: কমিশনার থেকে সংসদ সদস্য

নিজস্ব


আরিফুল হক চৌধুরী। যিনি মেয়র আরিফ নামেই পরিচিত। যিনি ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হন। এরপরে ২০১৩ সাল থেকে টানা দুই মেয়াদে মেয়র ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) থেকে বিএনপি-জমিয়ত জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

তার এই বিজয়কে বিভিন্ন গণমাধ্যম 'ভূমিধ্বস জয়' বলে আখ্যা দিয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের প্রতিদ্বন্দ্বীতা করে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২