ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট মহানগর বিএনপি আয়োজিত শোকরানা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা জানান।
খন্দকার মুক্তাদির বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাই আমার রাজনৈতিক অভিভাবক, সদ্য মরহুমা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। সর্বোপরি ধন্যবাদ জানাই সিলেটবাসীকে-তাদের ভালোবাসা ও সমর্থনেই আমি বিজয়ী হয়েছি।’
তিনি আরও বলেন, এখন সময় পরিকল্পনাগুলো বাস্তবায়নের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী ও সমৃদ্ধ সিলেট গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
দোয়া মাহফিলে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আসজাদ আহমদ, ইমাম ও খতিব, হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




