এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে- এম এ মালিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ PM

দক্ষিণ সুরমায় পিতা ,মাতা, নানা-নানি ও মামার কবর জিয়ারত

এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে- এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০৭:৫৫:৫৮ PM

এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে- এম এ মালিক

ছবি:সংগৃহীত


১৩ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর দক্ষিণ জামে মসজিদে জুম’আ সালাত আদায় করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। নামাজ শেষে তিনি তাঁর পিতা মরহুম হাজী কনু মিয়া, মাতা, নানা-নানি ও মামার কবর জিয়ারত করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

জুম’আ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এম এ মালিক বলেন, সিলেট-৩ আসনের আহমদপুরের এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়; এটি তাঁর পরিবার ও পূর্বপুরুষদের সঙ্গে গভীর দ্বীনি ও আত্মিক বন্ধনের স্থান। তিনি বলেন, ‘এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার মায়ের ইচ্ছা ছিল, মৃত্যুর পর তাঁকে দেশে এনে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে। কিন্তু তৎকালীন সরকারের কারণে আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি। এ আক্ষেপ আজও আমার হৃদয়ে রয়ে গেছে।’

তিনি আরও বলেন, মানুষের সেবা করার নিয়ত নিয়েই তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ‘আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, যেন দেশ ও মানুষের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’

খালেদা জিয়া-র নির্দেশনার কথা উল্লেখ করে এম এ মালিক বলেন, মানুষের কল্যাণে কাজ করার আদর্শ নিয়েই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ‘আমি এখানে জন্মগ্রহণ করিনি, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আপনাদেরই একজন হয়ে উঠেছি। এই এলাকার প্রতি আমার দায়বদ্ধতা গভীর।’

দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ-এই তিন উপজেলা সমন্বিতভাবে উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। ‘আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারব।’

সবশেষে তিনি বলেন, জীবনের অবশিষ্ট সময়টুকু মানুষের কল্যাণে ব্যয় করতে চান। ‘আপনাদের ভোট ও ভালোবাসার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যেকোনো প্রয়োজনে বা পরামর্শে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ সময় দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২