লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৮ PM

লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০৮:২২:০২ PM

লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি

ছবি:সংগৃহীত


ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে।  মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৩১ ঘটিকায় পাদুকা উৎসব সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের   করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টা ০১ মিনিটে শুভ অধিবাস, সন্ধ্যা ৭টা ০১ মিনিটে বিশেষ প্রার্থনাসভা, পরিবেশনায়: শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ পরিষদ, রাত ৮টা ৩১ মিনিটে অধিবাস কীর্ত্তন। ২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ০১ মিনিটে ঊষাকীর্ত্তন, সকাল ৭টা ০১ মিনিটে বিশেষ পূর্জা-অর্চ্চনা আরম্ভ, সকাল ৮টা ০১ মিনিটে অঞ্জলি প্রদান, সকাল ৯টা ০১ মিনিটে বাল্যভোগ নিবেদন, সকাল ১০টা ০১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, সকাল ১১টা ০১ মিনিটে বিশ্বশান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান, সকাল ১১টা ৩১ মিনিটে শ্রীমদ্ভগবতগীতা পাঠ; পরিবেশনায়: গীতাসংঘ, করেরপাড়া, সিলেট, দুপুর ১২টা ০১ মিনিটে পদাবলী কীর্ত্তন, পরিবেশনায়: সুমন বৈদ্য, দুপুর ১টা ৩১ মিনিটে মহারাজভোগ নিবেদন, অপরাহ্ন ২টা ০১ মিনিটে সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহারাজভোগের মহাপ্রসাদ বিতরণ করা হবে, সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনাসভা, রাত ৮টা ০১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সং'ঘর্ষে নি'হত ২