ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যক আসনে বিজয়ী হওয়ায় সিলেটে প্রার্থনা সভার আয়োজন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা ও মহানগর শাখা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনাও করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজীব কুমার দে রাজু এবং জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক ও ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন। সভাপতিত্ব করেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ- নারায়ণ পুরকায়স্থ ফণি, বাবলু সিংহ, বাপ্পু দত্ত, প্রাণেশ দেব, বিপি দেব শুভ, প্রদীপ কুমার শর্মা, মলয় লাল ধর, জয়ন্তী বালা দেবী, মনোজ দেব, সুমন দাস, সুজিত কুমার দেব, ঝলক আচার্য, পিন্টু কুমার দেব, উজ্জ্বল রঞ্জন চন্দ, হকেন দেব, জয়দীপ চৌধুরী মাধব, বিপুল কর, পান্না ঘোষ, সায়মন সিনহা, রিংকু আচার্য, লিমন দেব, আশীষ দেবনাথ, পিনাক ঘোষ, মৃত্যুঞ্জয় দে, ভাস্কর অধিকারী, অঞ্জন রাম দাস, মিটু কাপালী, রিমন দেব, লিংক রায়, সাজন দেবনাথ, সজিব তরাত, অসীম কুমার দে, রঞ্জু দাস, মিথিল পাল প্রান্ত, অমিত কুমার ধর, রাহুল সেন সৌরভ, মান্না রায় ও বিক্রম মন্ডল।
প্রার্থনা সভায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার কামনা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




