ছবি:সংগৃহীত
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। আর খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। তবে কোন আসন পায়নি জামায়াতে ইসলামী।
সিলেট জেলা : সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ জেলা : সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার জেলা : মৌলভীবাজারেরও সবকটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ জেলা : সংসদীয় ৪টি আসনের সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজারে বিএনপি চারে চার: মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সব কটি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হলেও কয়েকটি আসনে পোস্টাল ব্যালটের গণনা এখনো বাকি রয়েছে।
মৌলভীবাজার-১ আসনে ১১৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ২১৪ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-২ আসনে ১০৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭০৭ ভোট। মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫০ হাজার ৫৯৮ ভোট এবং কাপ-পিরিচ প্রতীক পেয়েছে ২৪ হাজার ৭৭৯ ভোট।
মৌলভীবাজার-৩ আসনে ১৭৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে ১৬৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। ৫টি আসনের মধ্যে ৪টিতে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের ফলাফল শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জমান কামরুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭১ হাজার ১৫৫ ভোট বেশি পেয়ে বিজয় হওয়ার তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৬১ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯০ হাজার ৪০৬ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই -শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। নিকটতম ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
১১১টি কেন্দ্রে নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুহাম্মদ কয়ছর আহমদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মোট ১৪৭ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৬৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতিকে পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম নূরুল। নিকটতম রয়েছেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রতিকের নিয়ে মো. সামছ উদ্দিন।
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা কলিম উদ্দিন আহমদ মিলনবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য মিলন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।
হবিগঞ্জের ৪ আসনে বিজয়ী বিএনপি: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ভোটের ব্যবধানে জিতে চমক দেখিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া। এ আসনের মোট ১৭৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮৫৪ ভোট। এছাড়া ঘোড়া প্রতীকে বিএনপির বিদ্রোহী শেখ সুজিত মিয়া পেয়েছেন ৩৩ হাজার ২৩৮ ভোট।
হবিগঞ্জ -২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) - আসনে বিএনপির ডা: আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ মার্কা ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ১১দলীয় জোটের দেয়াল ঘড়ি মার্কা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৪১০ ভোট ভোট পেয়েছেন জি কে গউছ। ৮০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ দাড়িপাল্লায় পেয়েছেন ৩৯ হাজার ৮৭৯ ভোট।
হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এসএম ফয়সল ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




