মেয়েকে প্র কা শ্যে আনলেন অপূর্ব
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মেয়েকে প্র কা শ্যে আনলেন অপূর্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ০৪:৪৩:০৪ অপরাহ্ন

মেয়েকে প্র কা শ্যে আনলেন অপূর্ব

সংগৃহীত


ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তার ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। আরেকটি ছবিতে রয়েছেন তার স্ত্রী শাম্মা দেওয়ান- দুজনের মাঝখানে তাদের কন্যা।ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’

ছবি প্রকাশের পর অল্প সময়েই ভক্তদের সাড়া পড়ে যায়। মাত্র আট ঘণ্টায় ১৫ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা হয় পোস্টে, সঙ্গে আসে দেড় শতাধিক মন্তব্য। কেউ লিখেছেন, ‘কী যে মন ভালো করা একটা ছবি’, আবার কেউ কন্যার জন্য দোয়া জানিয়েছেন।উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা আনায়া।

অপূর্বের ব্যক্তিজীবনের অধ্যায় অবশ্য আরও আগে শুরু। ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেছিলেন তিনি; ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরও আগে অভিনেত্রী প্রভার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী