ইফতার পার্টিতে ভিড়ের চাপে মেজাজ হারালেন হিনা খান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ AM

ইফতার পার্টিতে ভিড়ের চাপে মেজাজ হারালেন হিনা খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ১১:০৮:৫৫ PM

ইফতার পার্টিতে ভিড়ের চাপে মেজাজ হারালেন হিনা খান

সংগৃহীত


প্রিয় তারকাকে সামনে পেলে অনেকেই ছবি তোলার চেষ্টা করেন। তবে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে অনেক সময়ই বেসামাল পরিস্থিতি তৈরি হয়। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী হিনা খান। ইফতার পার্টিতে গিয়ে ভিড়ের চাপে বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি।

সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিনা খান। তাকে এক নজর দেখতে সেখানে ভক্তদের ভিড় জমে যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তোলার অপেক্ষায় ছিলেন। প্রথমে অনুরাগীদের সেই ইচ্ছা পূরণ করতে চাইলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভিড়ের মধ্যে শুধু ভক্তই নয়, অনেক আলোকচিত্রীও উপস্থিত ছিলেন। তাদের চিৎকার ও হুড়োহুড়িতে তৈরি হয় বিশৃঙ্খল অবস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে নিরাপত্তারক্ষীরাও তা সামাল দিতে হিমশিম খেতে থাকেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে নিজেই এগিয়ে আসেন হিনা।রেগে গিয়ে সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা।’ অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ার পর কিছুটা শান্ত হয় পরিবেশ।

প্রসঙ্গত, ক্যানসারের সঙ্গে লড়াই করেও নিজের মনোবল হারাননি হিনা খান। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।খুব শিগগিরই তাকে আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে