গুজব নয়, অসুস্থতা,সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তানজীব সারোয়ার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২১ AM

গুজব নয়, অসুস্থতা,সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তানজীব সারোয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ১০:৫১:১১ PM

গুজব নয়, অসুস্থতা,সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তানজীব সারোয়ার

সংগৃহীত


সম্প্রতি সামাজিকমাধ্যমে সংগীতশিল্পী তানজীব সারোয়ারকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন- এমন খবরও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে এসব তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে গায়কের স্ত্রী।

গতকাল শনিবার (১৪ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তানজীব সারোয়ার জানান, অসুস্থতা কাটিয়ে তিনি এখন বাসায় ফিরেছেন। গায়ক লিখেছেন, ‘সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।’

এর আগে, গেল শুক্রবার (১৩ মার্চ) গায়কের ফেসবুক পোস্টে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তার স্ত্রী সাবা সানজিদা রহমান।তিনি জানান, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তানজীব সারোয়ারকে আইসিইউতে ভর্তি করা হয়েছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন