মৌলভীবাজারে এক দিন আগেই ঈদ উদযাপন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২০ PM

মৌলভীবাজারে এক দিন আগেই ঈদ উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০২:৪৫:১১ PM

মৌলভীবাজারে এক দিন আগেই ঈদ উদযাপন


আগামীকাল শনিবার সারাদেশে উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। তবে মৌলভীবাজারে আজ শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন  শতাধিক নারী-পুরুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

জানা গেছে, দীর্ঘ প্রায় ২০ বছর যাবত এভাবেই এক দিন আগে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার এক বাড়ির আঙিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।

মুসল্লিরা আগামীতে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

আব্দুল মাওফিক চৌধুরী জানান, সৌদি আরবের সাথে মিল রেখে নয় বরং কোরআন-হাদিসের আলোকে এদিন ঈদ উদযাপন করেন তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক