মাধবপুরে সংঘর্ষের আশঙ্কা: শিমুলঘরে ১৪৪ ধা*রা জা*রি, সমাবেশ নি*ষিদ্ধ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২২ AM

মাধবপুরে সংঘর্ষের আশঙ্কা: শিমুলঘরে ১৪৪ ধা*রা জা*রি, সমাবেশ নি*ষিদ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০১:৫৫:৩৭ AM

মাধবপুরে সংঘর্ষের আশঙ্কা: শিমুলঘরে ১৪৪ ধা*রা জা*রি, সমাবেশ নি*ষিদ্ধ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে একই সময়ে দুটি পৃথক সংগঠন-শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ- সম্মেলনের আয়োজন করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুই সংগঠনের নির্ধারিত সম্মেলনও স্থগিত করা হয়েছে।

ইউএনও মো. জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। আইন ভঙ্গের চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে এলাকাবাসীকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ