মাধবপুরে ধর্ষ*ণ ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে*প্তার
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ AM

মাধবপুরে ধর্ষ*ণ ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৯:৪৭:১৩ PM

মাধবপুরে  ধর্ষ*ণ ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে*প্তার

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে গণধর্ষণ মামলার এক পলাতক আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ)  সকালে মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা'র নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাবের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার হাজী আব্দুল হামিদ ম্যানশনের সামনে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি মো: শাহীন মিয়া (৩০)কে গ্রেপ্তার করেন। শাহীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর এলাকার কালা মিয়ার ছেলে। উল্লেখ্য গত ২৪ মার্চ সন্ধ্যায় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে আসা এক নারীকে অপহরণ করে ধর্ষণ করে শাহীন মিয়া ও তার সহযোগী জসিম মিয়া। খবর পেয়ে পুলিশ ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে ভিকটিম নারীকে উদ্ধার করে এবং ধর্ষক জসিম মিয়াকে গ্রেপ্তার করে। অপর আসামি শাহীন মিয়া পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। আজ সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ মার্চ) রাতে পৃথক এক অভিযানে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১৪ সালের একটি জিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ফয়সাল মিয়া কে গ্রেপ্তার করেন। তিনি মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মো: হাদিস মিয়ার ছেলে। মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 




জৈন্তা বার্তা / ওয়াদুদ