ধর্মঘরে স্কুলের ১৮ ফ্যান চুরি: আটক নাইটগার্ডের স্বীকারোক্তি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ধর্মঘরে স্কুলের ১৮ ফ্যান চুরি: আটক নাইটগার্ডের স্বীকারোক্তি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ০৬:০৯:২৬ অপরাহ্ন

ধর্মঘরে স্কুলের ১৮ ফ্যান চুরি: আটক নাইটগার্ডের স্বীকারোক্তি

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে ১৮টি ইলেকট্রিক ফ্যান চুরির ঘটনায় আটক নাইটগার্ড আব্দুস সামাদ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ। তিনি জানান, রমজানের ছুটি শেষে গত ২৯ মার্চ 

 খোলার দিন চুরির বিষয়টি সবার নজরে আসে। কক্ষগুলো বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরের ফ্যানগুলো উধাও ছিল, যা রহস্যের সৃষ্টি করে। এ ঘটনায় প্রথম থেকেই নাইটগার্ডের ওপর সন্দেহ তৈরি হয়। প্রধান শিক্ষক এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করলে পুলিশ নাইটগার্ড  আব্দুস সামাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ফ্যান চুরির কথা স্বীকার করেন। আব্দুস সামাদ উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মোতালিবের ছেলে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, চুরি হওয়া ফ্যানগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে