“অবহেলায় বিলুপ্তির পথে জলসুখার ঐতিহ্য, ঝুঁকিতে আড়াইশ বছরের স্থাপনা”
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

“অবহেলায় বিলুপ্তির পথে জলসুখার ঐতিহ্য, ঝুঁকিতে আড়াইশ বছরের স্থাপনা”

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৩:৫৭:২১ অপরাহ্ন

“অবহেলায় বিলুপ্তির পথে জলসুখার ঐতিহ্য, ঝুঁকিতে আড়াইশ বছরের স্থাপনা”

নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা গ্রামে অবস্থিত আড়াইশ বছরের পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি, বৈঠকখানা ও ঘেটু নাট মন্দির অযত্ন-অবহেলায় ভেঙে বিলুপ্ত হয়ে যাচ্ছে,দেখার কেউ নেই। কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই ১৪টি জমিদার বাড়ির (১৩ জন হিন্দু ও ১ জন মুসলিম) অধিকাংশ কাঠামোই এখন জরাজীর্ণ এবং  । সংস্কারের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও, স্থানীয়দের মতে, সরকারি সংরক্ষণের কোনো দৃশ্যমান উদ্যোগ না তাকায় জমিদার বাড়ির ঘরের ভিতরের পাটাতনের কাঠ ও বিভিন্ন  আসবাবপত্র চুরি হচ্ছে এবং ঝড় তোপানে ঐতিহাসিক আটচালা নামে  বৈঠকখানা ভেঙে পরে রয়েছে।  তাহারা আরও বলেন ১৯৪৭ সালের দেশভাগের পর অধিকাংশ জমিদার ভারতে চলে যাওয়ায় এই বিশাল বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, স্থানীয় প্রভাবশালীদের দখল এবং প্রাকৃতিক দুর্যোগে এগুলো ধ্বংসের মুখে পড়েছে।এখন কেবল ভাঙা ইমারত, শানবাঁধানো দিঘির ঘাট ও জরাজীর্ণ মন্দিরগুলো তাদের অতীতের সাক্ষ্য বহন করছে।

হাওরবেষ্টিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই ঐতিহাসিক স্থাপনাগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারত, যদি এগুলো সংরক্ষণ করা যেত স্থানীয়রা অবিলম্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণের দাবি জানিয়েছেন। এই বিষয় নিয়ে জলসুখা ইউনিয়নের উপ-সহকারী ভুমি কর্মকর্তা (তহসিলদার) মো.রাসেল মিয়ার  সঙ্গে  আলোচনা করলে তিনি জানান  আড়াইশ বছরের পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি, বৈঠকখানা ও ঘেটু নাট মন্দির অযত্ন-অবহেলায় রয়েছে ঝড় তোপানে বৈঠকখানার   চাল ভঙে পরে রয়েছে যদি ও এই  জমিদার  বাড়িটি তহসিল অফিসের তত্ত্বাবধানে রয়েছে  সংস্কারের বিভিন্ন  জায়গায় এই বিষয় তোলে ধরা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে