গোয়াইনঘাটে হাওরে কৃষি জমি নিয়ে সং*ঘ*র্ষ, একজন কা রা গা রে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ PM

গোয়াইনঘাটে হাওরে কৃষি জমি নিয়ে সং*ঘ*র্ষ, একজন কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৪:০১:১৪ PM

গোয়াইনঘাটে হাওরে কৃষি জমি নিয়ে সং*ঘ*র্ষ, একজন কা রা গা রে


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চদিবদি হাওরে কৃষি জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হেম কান্ত দাস বিছইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।আঞ্চলিক খবর

১৬ এপ্রিল (বৃহস্পতিবার) গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দিদারুল আলম চদিবদি হাওরে বিরোধপূর্ণ জমি থেকে বুরোধান কাটা অবস্থায় তাকে গ্রেফতার করেন।

মামলার বিবাদী সুখেন্দ্র কুমার দাস জানান, কৃষি জমিকে কেন্দ্র করে চলতি মাসের ১ তারিখ বুধবার কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে চদিবদি হাওর গ্রামের  মাহিন্দ্র, শংকর, সুজন,পংকজ, দিপঙ্কর, সজল, হেমকান্ত অতর্কিত হামলা চালিয়ে একই গ্রামের সুবল দাস, বলাই দাস, বাবুল দাস, সতেন্র দাস, বিমল দাস, লিটন বালা দাসকে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তারা সবাই  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় চদিবদি গ্রামের সুখেন্দ্র কুমার দাস বাদী সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গোয়াইনঘাট থানা জিআর ১০১ নং মামলা রেকর্ড করে যাহা গোয়াইনঘাট থানার মামলা নং ১২।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চদিবদি হাওরে কৃষি জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হেম কান্ত দাস বিছইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা