জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ PM

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৫:৩০:৪৭ PM

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে জৈন্তাপুর থানার চিকনাগুল বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে, ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রামের কামালের বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৫ মিনিটে র‍্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি কালো পলিজিপার প্যাকেট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কামাল উদ্দিন (৩৫), পিতা মৃত আব্দুল মজিদ, গ্রামের বাড়ি শিকার খাঁ, জৈন্তাপুর, সিলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দিন জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে এবং জব্দকৃত আলামত জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা