তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে শাবিপ্রবিতে কর্মশালা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ PM

তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে শাবিপ্রবিতে কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৬:৪১:৫৬ PM

তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে শাবিপ্রবিতে কর্মশালা

সংগৃহীত


সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (শাবিপ্রবি) রাজনৈতিক অধ্যয়ন বিভাগে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল অংশগ্রহণে সক্ষম করে তুলতে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “Developing Youth Competencies for Safe and Responsible Digital Engagement” শীর্ষক এ আয়োজনটি ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।UNESCO-এর সহায়তায় শাবিপ্রবির ইলেকশন ল্যাব (প্রোগ্রাম হোস্ট), University of Liberal Arts Bangladesh-এর সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (CQS) এবং FactWatch যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য ড. মো. সাজেদুল করিম এবং ট্রেজারার ড. মো. ইসমাইল হোসেন।

ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ইলেকশন ল্যাবের পরিচালক ড. মো. সাহাবুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালার মুখবন্ধ উপস্থাপন করেন মো. রিয়াজ উদ্দিন খান, যিনি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক। এ সময় ইউনেস্কো প্রকল্প লিড শাকিল ফয়সাল উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য দেন ইলেকশন ল্যাবের ডেপুটি ডিরেক্টর ড. জায়েদা শারমিন এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাবিপ্রবি, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি ও সিলেট নার্সিং ইনস্টিটিউট থেকে আগত শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি প্রাইভেট এ-লেভেল পরীক্ষার্থীরাও এতে যুক্ত ছিলেন। মোট ৬০ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৮ জন নারী ও ৩২ জন পুরুষ ছিলেন।

দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারীরা ডিজিটাল নাগরিকত্ব, মিডিয়া সাক্ষরতা, অনলাইন আচরণবিধি ও নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন। পাশাপাশি misinformation, logical fallacies, cognitive biases এবং fact-checking পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। “Understanding AI and Deepfake” শীর্ষক সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করার কৌশল শেখানো হয়।

জৈন্তাবার্তা/সুলতানা