সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
সভায় ক্রীড়া বিষয়ক এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতাগুলো বালক ও বালিকাদের জন্য পৃথকভাবে আয়োজন করা হবে।
কর্মসূচির প্রতিযোগিতামূলক ইভেন্টসমূহ হলো—ফুটবল প্রতিযোগিতা (দলীয়),টি-টেন ক্রিকেট (T-10) (দলীয়),কাবাডি প্রতিযোগিতা (দলীয়),ব্যাডমিন্টন (একক ও দ্বৈত),দাবা (একক),অ্যাথলেটিক্স (১০০ মিটার, ২০০ মিটারসহ বিভিন্ন ইভেন্ট) ও মার্শাল আর্ট (কারাতে/উশু)।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের কিশোর-কিশোরীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক ভাবে নির্ধারিত ইভেন্টগুলো পারদর্শী খেলোয়াড়েরা নিজ ইউনিয়ন টিমের হয়ে খেলায় অংশ নিবে।পরে বিজয়ী টিম সহ খেলোয়াড় বাছাই করে উপজেলা টিম গঠন করা হবে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




