মাধবপুরে গাঁ*জাসহ যুবক গ্রে*প্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ PM

মাধবপুরে গাঁ*জাসহ যুবক গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০২:১৬:৩৬ PM

মাধবপুরে গাঁ*জাসহ যুবক গ্রে*প্তার


হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারের রেলগেট এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি টিভিএস মোটরসাইকেল ও ৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম খোকন মিয়া ওরফে সাগর (৩০)। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, খোকন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছের মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা।

জৈন্তা বার্তা/আরআর