মাধবপুরে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মাধবপুরে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৩:২৬:১৯ অপরাহ্ন

মাধবপুরে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি উদ্যোগে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার মোট ৮ হাজার ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সারসহ মোট ২৫ কেজি উপকরণ বিতরণ করার অংশ হিসেবে উপজেলার বহরা, বুল্লা, আদাঐর, আন্দিউড়া ও নোয়াপাড়া ইউনিয়নের আংশিক কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে বাকি কৃষকদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,  সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, সময়মতো বীজ ও সার পেয়ে কৃষকরা আসন্ন মৌসুমে ভালো ফলন অর্জন করতে পারবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে